শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেখ হাসিনার সাথে বিল গেটসের বৈঠক

শেখ হাসিনার সাথে বিল গেটসের বৈঠক

ডেস্ক নিউজ:

যুক্তরাজ্যের স্কটল্যান্ডের শহর গ্লাসগোয় জাতিসংঘ জলবায়ু শীর্ষক কপ-২৬ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন মাইক্রোসফট ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বৈঠকের ছবি পোস্ট করেন।প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তবে পূর্বনির্ধারিত এ সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে কী আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি।গত রোববার থেকে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শুরু হয়েছে জাতিসংঘের কপ-২৬ জলবায়ু সম্মেলন।

গোটা বিশ্বের নজর এখন গ্লাসগোর স্কটিশ এক্সিবিশন সেন্টারে। ১২০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশেষজ্ঞ প্যানেলসহ সম্মেলনে অন্তত ২৫ হাজার অতিথি উপস্থিত হয়েছেন। সম্মেলনের শেষ দিন—১২ নভেম্বর পর্যন্ত অতিথিরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

বিশ্বনেতাদের পাশাপাশি বিশেষজ্ঞ এবং পরিবেশ আন্দোলনের প্রথিতযশা কর্মীরাও এতে অংশ নিচ্ছেন।

২০২০ সালে গ্লাসগোতে এ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা মহামারির কারণে তা পেছানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com