শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার ঘটনায় সিসিটিভিতে অপরাধী শনাক্ত

কুমিল্লার ঘটনায় সিসিটিভিতে অপরাধী শনাক্ত

ডেস্ক নিউজ:

কুমিল্লায় পূজামণ্ডপে ধর্ম অবমাননায় অভিযুক্ত ব্যক্তি সিসিটিভি ফুটেজে শনাক্ত হয়েছে। পুলিশ বলছে, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারলেই বেরিয়ে আসবে মূল ঘটনা।

রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৬টার মধ্যে কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখা হয়। সে সময়ই সরিয়ে নেওয়া হয় হনুমানের হাতে থাকা গদা। গদা নিয়ে চলে যাওয়ার একটি সিসিটিভি ফুজে সংগ্রহ করেছে পুলিশ।

ফুটেজে দেখা গেছে, রাত দুইটা ১০ মিনিট। দারোগাবাড়ির মসজিদ থেকে কিছু একটা হাতে নিয়ে বের হচ্ছেন এক যুবক। তার গতিবিধি সন্দেহজনক।

এর এক ঘণ্টা ২ মিনিট পর আরেকটা সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুমিল্লার নানুয়াদীঘি অস্থায়ী মণ্ডপের উত্তর-পূর্বদিকের রাস্তায় ঘোরাফেরা করছেন ওই ব্যক্তি। তার কাঁধে ছিল হনুমানের হাতে থাকা গদা। পুলিশ, পূজামণ্ডপ সংশ্লিষ্টরা বলছেন, রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৬টার মধ্যে সাম্প্রদায়িক উসকানিমূলক ঘটনাটি ঘটে।

ফুটেজে থাকা ওই ব্যক্তির পরিচয় এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে চলছে সর্বোচ্চ চেষ্টা। পুলিশ বলছে, তাকে গ্রেপ্তার করা গেলেই বেরিয়ে আসবে সাম্প্রদায়িক উসকানির মূল ঘটনা। তবে সরাসরি জড়িত আরও দুজন গ্রেপ্তার হয়েছেন।

এলাকাবাসী বলছে, শুধু তিনজন নয়, এ ঘটনার সঙ্গে প্রভাবশালী কেউ জড়িত। ঘটনার পেছন থেকে কেউ কাজটি করিয়ে থাকতে পারেন। কাজটা হয়তো এমন কাউকে দিয়ে করানো হয়েছে, যিনি বিষয়টি বুঝতে পারেননি। তাকে হয়তো টাকা দিয়ে করানো হয়েছে। কাজটি হয়তো কোনো ক্ষমতাবান গোষ্ঠী বা ব্যক্তি করিয়েছেন।  

অস্থায়ী পূজা মণ্ডপটির পশ্চিমপাশে রয়েছে একটি মাজার। কেউ কেউ অভিযোগ করছেন, মাজার থেকেই ঘটনাটি ঘটানো হয়েছে। তবে মাজার সংশ্লিষ্টরা বলছেন, মাজার থেকে এমন ঘটার কোনো সুযোগ নেই।

তারা বলছেন, পূজামণ্ডপে যে ধরনের কোরআন শরীফ দেখা গেছে, সে ধরনের কোনো কোরআন শরীফ আমাদের মসজিদ বা মাজারে নেই। পাশাপাশি আমাদের মসজিদ এবং মাজারের সব কিছু সিসিটিভি নিয়ন্ত্রিত। আইনশৃঙ্খলা বাহিনী এটি পরীক্ষা করছে। তারা যদি এ ধরনের কোনো তথ্য পান, তবে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন।

কুমিল্লার এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনকে আটক করা হয়েছে। মামলা হয়েছে ৯টি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com