বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
রংপুরে জাতীয় হাম- রুবেলা ক্যাম্পেইন প্রেস কনফারেন্স অনুষ্ঠিত।

রংপুরে জাতীয় হাম- রুবেলা ক্যাম্পেইন প্রেস কনফারেন্স অনুষ্ঠিত।

শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় রংপুর বিভাগীয় নগরীতে চলছে শিশুদের জাতীয় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২.৩০ মিনিটের দিকে সিভিল সার্জন অফিস কনফারেন্স রুমে এ প্রেস কনফারেন্সের আয়োজন করে।

ইতোপূর্বে ১৮ মার্চ হতে ১১ এপ্রিল ২০২০ তারিখে প্রস্তাবিত হাম- রুবেলা ক্যাম্পেইন ২০২০ কোভিড ১৯ জনিত উদ্ভুত পরিস্থিতিতে স্থগিত করা হয়। বিভিন্ন সময়ে হাম ক্যাম্পেইন ও হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালনা সত্ত্বেও রোগ নিরীক্ষণ তথ্য অনুযায়ী ২০১৭ সাল থেকে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে এবং তা এখনো বিদ্যমান আছে। ফলে উদ্দিষ্ট শিশুরা হাম-রুবেলা রোগ জনিত মৃত্যু ঝুঁকির মধ্যে রয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে বাংলাদেশ সরকার অতি শীঘ্রই স্বাস্থ্য বিধি প্রতিপালনের মাধ্যমে স্থগিত হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এবার ক্যাম্পেইনে রংপুর জেলায় ৬,৮৭,১৩২ (ছয় লক্ষ সাতাশি হাজার একশত বত্রিশ জন) শিশুকে টিকা প্রদানের লক্ষ মাত্রা নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন। ৯ মাস থেকে ১০ বছরের নীচে সকল শিশুদের ৩১ জানুয়ারীর মধ্যে এ টিকার আওতায় আনা হবে বলে জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান রংপুর জেলায় ৬,৩৯৯ (ছয় হাজার তিন শত নিরানব্বইটি) টিকাদান কেন্দ্র হবে। তার মধ্যে সিটি কর্পোরেশনে ৩৬৯ (তিনশত উনসত্তরটি)কেন্দ্র হবে। জেলা ক্যাম্পেইনে টিকাদান মাঠকর্মী সংখ্যা থাকবে ৫৪৬ (পাঁচশত ছেচল্লিশ) জন এবং স্বেচ্ছাসেবকের সংখ্যা থাকবে ৭৯৫ (সাতশত পঁচানব্বই) জন নিয়ে এ কার্যক্রম চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com