বুধবার, ১০ Jun ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বণিতে মুখরিত হবে আজ আরাফাতের ময়দান।

লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বণিতে মুখরিত হবে আজ আরাফাতের ময়দান।

আজ পবিত্র হজ। ফজরের নামাজ শেষে আরাফাতের ময়দানের উদ্দেশে রওয়ানা দেন হাজিরা। অবস্থান করবেন সূর্যোদয় পর্যন্ত। বৃহস্পতিবার রাতে মুজদালিফায় অবস্থান করে শুক্রবার মিনায় ফিরে কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

ফজরের নামাজ শেষে মিনায় অবস্থানরত মুসল্লিদের গন্তব্য সেটাই। জোহরের ওয়াক্তের আগেই সেখানে পৌঁছে যেতে হবে। দিনভর আরাফাত প্রান্তরে অবস্থান করে মসজিদে নামিরাহ থেকে দেয়া খুৎবা শুনবেন তারা। এবার বাংলাসহ ১০ ভাষাতে অনূদিত হবে খুতবা। পরে জোহর ও আসরের নামাজ একই ইমামের পেছনে আদায় করা হবে। ধনী-গরিব ভেদাভেদ থাকে না যেখানে। সবার পরনে একই সেলাইবিহীন কাপড়, কণ্ঠে এক সৃষ্টিকর্তার শ্রেষ্ঠত্ববাদ।

প্রায় ১৪০০ বছর আগে এ ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ (সা) লক্ষাধিক সাহাবিকে সামনে রেখে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দেন।

সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মিনায় ফেরার পথে মুজদালিফায় রাতে অবস্থান নেবেন হাজিরা। খোলা আকাশের নিচে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন। মিনায় জামারাতে শয়তানের প্রতিকৃতিতে নিক্ষেপের জন্য এখান থেকেই পাথর সংগ্রহের নিয়ম।

তবে এবার আগেই হাজীদের জীবাণুমুক্ত পাথর সরবরাহ করা হয়েছে। রাতে সেখানে অবস্থানের পর ১০ জিলহজ শুক্রবার ফজরের নামাজ শেষে সূর্যাস্তের আগেই মিনার দিকে রওনা হবেন। শুক্রবার সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। মিনায় গিয়ে জামারাতে বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ ও কোরবানি করা হবে।

এদিকে বুধবার রাতে হজ উপলক্ষে প্রতি বছরের মতো পরিবর্তন করা হয় পবিত্র কাবা শরীফের গিলাফ। নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফিরে এসে হাজীরা স্বর্ণখচিত পবিত্র কুরআনের আয়াত সংবলিত নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা শরীফ দেখতে পাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com