শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ডেমরার কাপড়ের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ডেমরার কাপড়ের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ডেমরার কাপড়ের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
ডেমরার কাপড়ের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার-

রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় কাপড়ের গোডাউনে লাগা আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আগুনের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনী। এদিকে, আগুন লাগা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় চারতলা ভবনটির তিনতলায় কাপড়ের গুদাম থেকে আগুনের সূত্রপাত। পরে চার তলাসহ অন্যান্য ফ্লোরেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে রাত ১১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায়। পরে একে একে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজারসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, ‘এই ভবনটি অলরেডি ঝুঁকিপূর্ণ। আমরা ভেতরে গিয়ে দেখতে পেয়েছি ভবনের কাঠামোগত যে শক্তি সেটি নেই। ভেতরের ছাদ ফেটে গ্যাপ হয়ে গেছে। যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

আগুন নিয়ন্ত্রণে দেরি হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘আশপাশে পানির উৎস নেই। এ ছাড়া ভবনটির সিঁড়ি সরু, ভবনের নিচে যে ওয়াটার রিজার্ভার থাকার কথা ছিল সেটিও নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com