শনিবার, ২০ Jun ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
প্যারিসে গেলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

প্যারিসে গেলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

স্টাফ রিপোর্টার-

ফ্রান্সের প্যারিসে ‘উইমেন স্পিকার্স সামিটে’ যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশে যাত্রা শুরু করেন।

সেখানে পৌঁছে আজ থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী সামিটে অংশ নেবেন স্পিকার।

ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির আয়োজনে ওই সম্মেলনে যোগ দিতে স্পিকারের সফরসঙ্গী হয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট অ্যাট আর্মস সাব্বির আহমেদ খান। এছাড়া স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনও নিজ খরচে তার সফরসঙ্গী হয়েছেন।

উল্লেখ্য, ফ্রান্স সফর শেষে স্পিকার ও তার সফরসঙ্গীরা আগামী ১০-১২ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’ শীর্ষক সম্মেলনেও অংশ নেবেন। ভ্রমণ শেষে আগামী ১৫ মার্চ স্পিকারের দেশে ফিরে আসার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com