মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মহাপরিচালকের নেতৃত্বে বিএসএফ প্রতিনিধিদল এখন ঢাকায়

মহাপরিচালকের নেতৃত্বে বিএসএফ প্রতিনিধিদল এখন ঢাকায়

স্টাফ রিপোর্টার-

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৪তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল ঢাকায় পৌছেছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের ৫৪তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিএসএফ মহাপরিচালক শ্রী নিতিন আগ্রাওয়াল এর নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল  ঢাকায় পৌছায়।

৫৪তম সীমান্ত সম্মেলন ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং তাঁর পত্নী নওরীন আশরাফ বিএসএফ মহাপরিচালক ও তাঁর পত্নী শ্রীমতি স্মিতা আগ্রাওয়ালসহ ভারতীয় প্রতিনিধিদলকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করেন।

পরবর্তীতে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে বিএসএফ প্রতিনিধিদল বিজিবি সদর দপ্তরে যান এবং পিলখানাস্থ ‘সীমান্ত গৌরব’-এ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।   

এছাড়াও বিজিবি সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (SHIPKS)-এর প্রধান পৃষ্ঠপোষক নওরীন আশরাফের আমন্ত্রণে বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন (BWWA)-এর একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছেন।

বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল বিজিবি সীমান্ত পরিবার কল্যাণ সমিতি এবং সীমান্ত অফিসার্স লেডিস ক্লাব কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

বিএসএফ মহাপরিচালকের এই সফর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার বিরাজমান পারস্পরিক আস্থা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিসহ উভয় দেশের সীমান্ত সমস্যা নিরসনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে সকলের আশা।

উল্লেখ্য, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৪তম সীমান্ত সম্মেলন শেষে আগামী ০৯ মার্চ ২০২৪ তারিখে বিএসএফ প্রতিনিধিদল ভারতে প্রত্যাগমন করবেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com