মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
বরগুনায় গণপূর্ত বিভাগের জলাশয় অবৈধভাবে দখল করে মাছ চাষ

বরগুনায় গণপূর্ত বিভাগের জলাশয় অবৈধভাবে দখল করে মাছ চাষ

বরগুনা পৌর শহরের থানাপাড়া ( জেলা পরিষদের সামনে) গণপূর্ত বিভাগের জলাশয় অবৈধভাবে দখল করে মাছ চাষ করে আসছেন বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য রফিকুল ইসলাম রফিক। সরকারী জলাশয়ে মাছ চাষ ও সরকারী সম্পত্তি অবৈধ ভাবে দখল করে ব্যক্তিগত অফিস উঠানোর অভিযোগ উঠেছে রফিকের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকবছর ধরে গনপূর্ত বিভাগের জলাশয় দখল করে আছেন তিনি। রফিকুল ইসলাম বরগুনা পৌরসভার ২ নং ওয়ার্ডের থানাপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। মৃত নজরুল ইসলাম বরগুনা গণপূর্ত বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন।

স্থানীয়রা জানান, বিগত বেশ কয়েকবছর যাবত গণপূর্ত বিভাগের এই জলাশয়টি দখল করে মাছ চাষ করে আসছেন স্থানীয় রফিকুল ইসলাম। জলাশয়ের পাশেই সরকারি জমিতে একটি ব্যক্তিগত অফিস তুলেছেন রফিক। বর্তমানে অফিসটি কমিউনিটি পুলিশের বিট কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। জলাশয়ে মাছ চাষের ফলে পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

গণপূর্ত বিভাগ বরগুনা সুত্রে জানা যায়, গত ২০০৮ সাল থেকে গণপূর্ত বিভাগের সকল পুকুর/জলাশয় লিজ দেয়া বন্ধ আছে। ভবিষ্যতেও নিজেদের আর কোন পুকুর / জলাশয় লিজ দেবে না গণপূর্ত বিভাগ। গনপূর্ত বিভাগের কোন পুকুর বা জলাশয় বর্তমানে লিজ দেয়া নেই। যারা দখল করে আছে তারা অবৈধভাবে ভোগ করে আসছে। এমন কোন অবৈধ দখলদার সর্ম্পকে তথ্য পেলে ব্যবস্থা গ্রহন করবে গণপূর্ত বিভাগ।

এ বিষয়ে রফিকুল ইসলাম রফিক বলেন, এই জলাশয়টি আমি ডিসি অফিস থেকে লিজ নিয়েছিলাম। লিজের মেয়াদ শেষ হলে আমি পুনঃরায় লিজ নেওয়ার জন্য ডিসি অফিসে যোগাযোগ করলে তৎকালীন জেলা প্রশাসক বলেন বরগুনা গণপূর্ত বিভাগে যোগাযোগ করতে।

বরগুনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, গনপূর্ত বিভাগের সকল পুকুর/জলাশয় লিজ দেয়া বন্ধ আছে। পরে আমি তাকে বললাম সরকারি কোন উন্নয়নমূলক কাজের জন্য প্রয়োজন হলে আমি পুকুর ছেড়ে দেব।লিজের মেয়াদ শেষ হওয়ার পরেও কিভাবে পুকুর দখল করে আছেন? জানতে চাইলে রফিক বলেন, শুধু আমার একার পুকুর না, গনপূর্তের এরকম একাধিক পুকুর আছে যেখানে মাছ চাষ হচ্ছে।

তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দেশের কোন পুকুর বা জলাশয় খালি থাকবেনা। এখন সরকার যদি মনে করে যে আমার পুকুরের লিজ নাই, আমি অবৈধ তাহলে আমি অবশ্যই পুকুর ছেড়ে দেব।বরগুনা গণপূর্ত বিভাগের এসডি আবদুল আজিজ এবিষয়ে কোন কথা বলতে রাজী হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com